অফিসে ভাল কর্মীদের যন্ত্রনা
অফিসে ভাল কর্মীদের যন্ত্রনা ১: কঠিন কাজটা তাকেই করতে হবে, কারণ অন্য কেউ করতে পারে না. ২: সহজ কাজটা তাকেই করতে হবে কারণ সহজ কাজতো অন্য কাউকে দেওয়ার দরকার কি! ৩: দ্রুত সার্ভিসটা তাকেই দিতে হবে কারণ অন্য কাউকে দিলে দেরি হয়ে যাবে. ৪: ব্যাক্তিগত পরিচিত তাই সার্ভিসটা তাকেই দিতে হবে কারণ অন্য ডেস্কে আবার কেন যাবে. ৫: নিজের কাজ শেষ করে সবার আগে বাসায় যাওয়া যাবেনা কারণ অন্যদের কাজ এখনও শেষ হয়নি. ৬: অমুক করলে ভুল করতে পারে তাই কাজটা তাকেই করতে হবে যাতে ভুল না হয়. ৭:বেশি বেশি কাজ করার পরও কিছু সময় বসে থাকলে শুনতে হবে এখনতো কাজ কমে গেছে. ৮:জরুরী প্রয়োজনে ছুটি দরকার কিন্তু নেওয়া যাবে না কারণ তার Desk টা কে সামলাবে. ৯: অনেক কাজের চাপে একটি কাজ না করতে চাইলে শুনতে হবে কাজ দিলে করতে চায়না. ১০: কঠিন কাজ কৌশলে দ্রুত করে দিলে শুনতে হবে কাজটি যথাযত হয়নি মনে হয়. ১১:অসংখ্য কাজ নির্ভুল করলেও একদিন একটা ভুল করলে সকলের সমালোচনা শুনতে হয়. ১২: বিশেষ কাজ সামনে আসলে ভাগ করার সময় তাকে সমান সমান অথবা কিছু কাজ বেশি দেওয়া হয় কার...